ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

সিগন্যাল সিস্টেমে ত্রুটি, শিডিউল মতো চলছে না মেট্রোরেল

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৪,  1:20 PM

news image

রাজধানীর মেট্রোরেল চলাচলে ‌‘সিগন্যাল সিস্টেমে’ ত্রুটি দেখা দেওয়ায় ট্রেন চলাচলে দেরি হচ্ছে। শিডিউল মতো চলছে না মেট্রোরেল।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে এ ত্রুটির কারণে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বলা হচ্ছে, সকালে ট্রেন চলাচল শুরুর পর চারটি ট্রিপ শেষে এই সমস্যা দেখা দেয়। সিগন্যাল সিস্টেমে সমস্যার কারণে যদিও মেট্রো চলাচল স্থগিত করা হয়নি, তবে ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে। এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। 

এদিকে, শিডিউল মতো মেট্রোরেল চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এসএসসি পরীক্ষার্থীদেরও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। 

মেট্রোরেলের পরিচালক (অপরারেশন অ্যান্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ জানান, সিগন্যাল সিস্টেমে কিছু সমস্যা হয়েছিল, পরে ঠিক হয়ে গেছে।

রাজধানীর কাজীপাড়া স্টেশনে কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, তারা মেট্রোরেলের প্ল্যাটফর্মে গিয়েও ট্রেনে উঠতে পারেননি। অন্য যানবাহনে তাদের গন্তব্যে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির