ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

সার্বিয়ার বিপক্ষে কোন কৌশলে লড়বে ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২,  11:47 AM

news image

কাতার বিশ্বকাপ ফুটবল গেল (২০ নভেম্বর) থেকে মাঠে গড়ালেও এখনো মাঠে নামা হয়নি বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিলের। তবে আজ বৃহস্পতিবার দিবাগত রাতে মাঠে নামতে যাচ্ছে নেইমার ডি সিলভার দল। আসরে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে লড়বে তিতের শিষ্যরা। এদিন কোন কৌশলে লড়বে নেইমাররা সেটি নিশ্চিতভাবে দলের কেউই জানায়নি। তবে ধারণা করা হচ্ছে আক্রমণাত্মক ফুটবলই খেলবে ব্রাজিল। 

দলের তারকা ফুটবলার নেইমার, রিচার্লিসন, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। এছাড়া ব্রাজিলের মাঝমাঠও গেল বিশ্বকাপ থেকে শক্তিশালী। নিচের দিকে রয়েছেন আলভেজ, সিলভার মতো তারকা ফুটবলাররা। ফলে, আক্রমণাত্মক ফুটবল খেলেই গোল আদায়ের চেষ্টা করবে নেইমাররা। অবশ্য ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসা রাফিনিয়াও ইঙ্গিত দিয়েছেন আক্রমণাত্মক ফুটবলের। তিনি বলেন, 'ডিএনএ’র কারণেই আমরা আক্রমণাত্মক দল। আক্রমণভাগে যত বেশি খেলোয়াড় থাকে, ততই ভালো।'

এবারের আসরের হট ফেভারিট দল ব্রাজিল, সেটা বলায় যায়। আর শক্তিশালী সেই ব্রাজিলের বিপক্ষে  নিজেদের প্রথম ম্যাচে রক্ষণাত্মক কৌশল নিয়েই মাঠে নামবে সার্বিয়া, ধারণা করা হচ্ছে। এদিকে আবার পরিসংখ্যান বলছে, ১৯৯৮ আসরের পর বিশ্বকাপের গ্রুপ পর্বে কখনো হারের মুখ দেখেনি ব্রাজিল। অন্যদিকে, সার্বিয়া  বিশ্বকাপে শেষ নয় ম্যাচের সাতটিতেই হেরেছে। তাছাড়া পুরোপুরি ফিট না হওয়ায় সার্বিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আলেকসান্দার মিত্রোভিচকেও একাদশে না সম্ভাবনাই বেশি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির