ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

সাংবিধানিক সংকট যেন না হয়, সতর্ক থাকতে বললো বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২৪,  4:14 PM

news image

স্বৈরাচার এবং তাদের দোসরা দেশে সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা বলেন।তিনি বলেন, দেশে যেন সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে প্রধান উপদেষ্টা রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে এ বৈঠক নির্ধারিত, তবে তারা বলছেন, চলমান সংলাপের অংশ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ ছিলেন।নজরুল ইসলাম খান বলেন, আমরা দেখেছি পতিত স্বৈরাচার এবং তাদের দোসররা নানাভাবে দেশের রাজনৈতিক এবং সাংবিধানিক সংকটের চেষ্টা করছে। আমরা মনে করি দীর্ঘদিন লড়াই করে বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি যেন কেউ কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি না করতে পারে সে কারণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এ ব্যাপারে আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে।

দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করার তাগিদ দিয়ে নজরুল ইসলাম খান বলেন, ঐকমত্যের ভিত্তিতে এই সংস্কার হতে হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির