ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

সাংবাদিকতায় আন্তর্জাতিক সম্মাননা পেলেন এশিয়ান টেলিভিশনের বাতেন বিপ্লব

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২৪,  12:14 PM

news image

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এবার আন্তর্জাতিক সম্মাননা পেলেন এশিয়ান টেলিভিশনের প্রধান প্রতিবেদক মো. আব্দুল বাতেন (বাতেন বিপ্লব)। ৩১ মে শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসবে এ সম্মাননা দেয়া হয়।

ভারত-বাংলাদেশ কালচারাল সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যটাগরিতে ৪০ জন বিশিষ্ট ব্যক্তিকে  সংবর্ধনার পাশাপাশি সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এস. এম. মজিবুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম. হারুন-অর-রশিদ, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, ভারতীয় বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তীসহ ভারত ও বাংলাদেশের গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে ডিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড এবং মিনা অ্যাওয়ার্ডসহ পর্যটন ও বন্ধু মিডিয়া ফেলোশিপ অর্জন করেন সাংবাদিক বাতেন বিপ্লব।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির