ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

সংগ্রামে খুঁজেছি জীবনের স্বাদ- খালেদ মোরশেদ

#

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২২,  7:24 PM

news image

আমি মানুষ টা যার কাছে যেমনই হই না কেনো,আভিজাত্য আমাকে টানেনি কখনো। আমি সংগ্রামে খুঁজেছি জীবনের স্বাদ। আমার জীবন; আমি নিজেই বানিয়েছি দুঃখী। যদিও আমার ব্যক্তিগত কোনো দুঃখ নেই,অপ্রাপ্তি নেই,না পাওয়ার হাহাকার নেই।

তবুও আমি দেখতে চেয়েছি, এসব জীবন কেমন হয়? কেমন কাটে ঘরহীন আকাশ? কেমন যায় অভুক্ত বেলা? কেমন মূল্যহীন হয় ফাঁকা পকেট। দু আনার ডাল ভাত। দু চোখ ভর্তি জল আর চার আনার সংসার। 

দুঃশ্চিন্তা আমাকে কখনো জীবনের প্রতি বিস্বাদ এনে দিতে পারেনি। পকেটের শেষ দশ টাকা রাস্তার ধারে ক্ষুধার্ত সন্তান কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা মায়ের হাতে দিয়ে দেখেছি; আনন্দ কত'টা সুন্দর ও স্নিগ্ধ হয়। 

একাকিত্ব আমাকে কখনো নিঃসঙ্গ করেনি, বরং অনেক মানুষের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে দেখেছি; মানুষ একা না হলে, জীবনের প্রতি বোধ জন্মায়না। 

আমার পৃথিবী দেখবার নেশা আছে; সে বোধয় আমার নিজের ভেতর বেড়ে উঠা সামান্য কবিসত্ত্বার জন্য। যদিও আমি কবি নই; তবুও আমার জীবনকে কবিতার চোখে দেখতে ভাল লাগে।

যেখানে মনোমুগ্ধকর ব্যপার থাকে, সেখানে আমার খুঁজতে ইচ্ছে হয় স্বাভাবিকতা।যেখানে সবকিছু স্বাভাবিক; সেখানে আমি মুগ্ধতা খুঁজে পাই।

এটাই আমার সুখ; এটাই আমার অসুখ! এই সুখ আর অসুখের লিলাখেলায় যেনো কোনো এক অন্দকার জগতে হারিয়ে না যায়।ভালোবাসাময় আর ভালোবাসাহীন এই মিথ্যে মায়ার দুনিয়ায় যেনো নিজের অস্তিত্ব না হারায়।নতুন করে বাচার সপ্ন যেনো আমাকে আর পোড়ায়; সকলের কাছে দোয়া চাই..!

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির