ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২২,  11:40 AM

news image

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে দেশের ২২ জেলার ৪২ উপজেলার ২১৭টি ইউপিতে ভোটগ্রহণ চলছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দু’টি ইউনিয়ন ছাড়া বাকিগুলোতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ষষ্ঠ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪৪ প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনী এলাকায় গতকাল থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৫৪ ঘণ্টার জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়া শুক্রবার মধ্যরাত থেকে এসব এলাকায় নির্বাচনী প্রচারণাও বন্ধ হয়েছে। আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে নির্বাচনী প্রচারকাজ বন্ধ করতে হয়।

উল্লেখ্য, সপ্তম ও শেষ ধাপে ১৩৮টি ইউপিতে আগামী ৭ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।

দেশে বর্তমানে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সাড়ে ৪ হাজার ইউপিতে ভোট করা যাবে। মামলা জটিলতার কারণে বাকিগুলোর নির্বাচন আটকে রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির