ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

শেরপুরে চুরির ঘটনায় গ্রেফতার ৪ কাভার্ড ভ্যান সহ মালামাল উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৩,  1:09 PM

news image

বগুড়ার শেরপুরে পৌর এলাকার ধুনট মোড়স্থ বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্র থেকে চুরির ঘটনার ১৮ দিনের মাথায় মালামাল ও একটি কাভার্ড ভ্যান সহ ৪ চোরকে থেকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।
 
মঙ্গলবার (১২সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, উপজেলার ধুনট মোড়স্থ মীর সাদিকুল হাবিব বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিক্রয় কেন্দ্রে ২৩ আগস্ট রাত্রে অজ্ঞাতনামা চোর কর্তৃক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। এতে নগদ টাকা সহ ৩৩ লক্ষ ৯৪ হাজার ১৮৮ টাকা ৯৪ পয়সার ক্ষতি হয়েছে বলে ২৪ আগস্ট অভিযোগ করেন বিক্রয় কেন্দ্রের ম্যানেজার। সিসিটিভি ক্যামেরার সুত্র ধরে শেরপুর থানা পুলিশ তৎপর হয় চোর ধরার জন্য। তথ্যপ্রযুক্তির সহযোগিতা নিয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর হতে বরগুনা জেলার সদর থানার হরিদ্রাবারিয়া গ্রামের মো. ইউসুফ খানের ছেলে বিভিন্ন এলাকার সাত মামলার আসামি মো.রিপন খান জাফরকে(২৬) ১২সেপ্টেম্বর ভোর চারটায় গ্রেফতার করে শেরপুর থানা পুলিশ। তার দেখানো মতে চোরাই কাজে ব্যবহার করা একটি কাভার্ড ভ্যান উদ্ধারসহ  আরো তিনজন চোরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার হাট বালিগাও গ্রামের (বর্তমান ঠিকানা মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার লালহাটি ইসলামপুর গ্রাম) মো. সামসুল হক চৌধুরীর ছেলে মো.আয়নাল চৌধুরী (৪৮),মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার মো. খালেক মোল্লার ছেলে মো. নিজাম মোল্লা (২৮), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নয়াবাড়ি গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে মোহাম্মদ শাহিন মোল্লা(৪৭) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিবন্ধনবিহীন একটি কাভার্ড ভ্যান সহ চোরাই তামার তার, অ্যালুমিনিয়াম তার এবং বিআরবি তার উদ্ধার করা হয়।

আটকৃত চোরদের শেরপুর থানায় আনার পর প্রেস ব্রিফিং করেন শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন এবং উদ্ধারকার্যে অংশ নেওয়া অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির