ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

শিগগিরই নির্বাচন চান ইমরান খান

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ এপ্রিল, ২০২২,  11:34 AM

news image

পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান শিগগিরই নির্বাচনের দাবি জানিয়েছেন। এক টুইটবার্তায় তিনি এ দাবি জানান।

ইমরান খান দ্রুত নির্বাচনের দাবি জানানোর এক ঘণ্টা আগে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শেহবাজ শরিফ। সোমবার (১১ এপ্রিল) দেশটির পার্লামেন্টে ১৭৪ সদস্য তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য ভোট দেন।

যদিও ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার আগে দাবি করেছিলেন, তাকে পদ থেকে অপসারণ বিদেশি ষড়যন্ত্রের অংশ এবং তিনি শেহবাজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকার করেন।

পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেন, আমরা অবিলম্বে নির্বাচনের দাবি করছি ।কারণ এটিই এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। তিনি বলেন, দেশের জনগণ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে যেন সিদ্ধান্ত নিতে পারে, তারা কাকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে চায়। ইমরান খান আরো ঘোষণা দিয়েছেন, বুধবার পেশওয়ারে র‌্যালিতে অংশ নেবেন তিনি।

পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূলত ২০২৩ সালের আগস্টে। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকে। অতীতের ধারা অনুসরণ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতনও হয়েছে মেয়াদ পূর্ণ করার আগেই। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরে বিদায় নিলেন ক্ষমতা থেকে।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন মামলার শুনানি হতে পারে। রাজনীতির লড়াইয়ে গ্রেফতারও হতে পারেন পাকিস্তানের এই সাবেক ক্যাপ্টেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির