ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রীর নওফেলের ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২৩,  1:16 PM

news image

 চলমান পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ইফতার ও সেহরি সামগ্রী পৌঁছে দিচ্ছেন চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী পুত্র, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তারই অংশ হিসেবে গত বুধবার (৫ এপ্রিল) বিকেলে নগরীর এনায়েত বাজার ওয়ার্ডের গোয়ালপাড়ার ডায়বেটিক হাসপাতাল মাঠে সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর তত্বাবধানে পাঁচ শতাধিক  হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড: ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বিশেষ অতিথি ছিলেন, করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আলহাজ্ব সলিমুল্লাহ বাচ্চু, নগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, যুবলীগ নেতা রিটু দাশ বাবলু,ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো:ইসমাইল মনু,এ্যাড: শ্রীপতি কান্তি পাল,এ্যাড: মানিক দে। উপস্থিত ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপু ঘোষ বিলু, সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহান সারু, সুজিত ঘোষ, সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক সবুজ কান্তি দে, আজাদ উল্লাহ নেজাম,এমএ আওয়াল, মনজুরুল আলম, রফিক আহমেদ, কবির আহমেদ, এস কে আকরাম, আশিষ চক্রবর্তী বাচ্চু, গোপাল ঘোষ, এএম কুতুব উদ্দীন চৌধুরী, রতন ঘোষ, মোর্শেদ আলম, দেলোয়ার হোসন, মো: ফরিদ, আবু তাহের রানা, মো: ইকবাল হোসেন, দোলোয়ার হোসেন ডন, ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, মনির ইসলাম, আনোয়ার হোসেন পলাশ, রিপন ঘোষ, জোবায়ের আলম আশিক,আব্দুল্লাহ আল সাইমুন, কাজী ইসমাইল সাকিব, রাকিব চৌধুরী, রতন চৌধুরী, ইয়াছির আরফাত রিকু, মো: তামিম প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রামের হতদরিদ্র মানুষের বন্ধু। তিনি সবসময় গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়াতেন, তাদের সুখ দূঃখের খবর নিতেন। রমজানে হাজার হাজার সাধারণ মানুষকে সাথে নিয়ে ইফতার করতেন। মহিউদ্দিন চৌধুরীর সেই দায়িত্ব এখন যথাযথ ভাবে পালন করে যাচ্ছেন তারই সুযোগ্য পুত্র শিক্ষা উপমন্ত্রী  ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রমজানে তিনি চট্টগ্রামের প্রতিটি পাড়া মহল্লার হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী পৌঁছে দিচ্ছেন। রমজান মাসকে ঘিরে হাজার হাজার পরিবারের কাছে তার এই ইফতার ও সেহরি সামগ্রী সাধারণ মানুষের মুখে হাসি ফুটাচ্ছে। এসময় বক্তারা সমাজের বিত্তবানদেরও মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির