ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

শিক্ষামন্ত্রী ফের করোনায় আক্রান্ত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২২,  12:49 PM

news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফের করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার (১৮ জুন) মন্ত্রী শারীরিকভাবে অসুস্থ বোধ করায় সকালে করোনা পরীক্ষা করানোর জন্য স্যাম্পল প্রদান করেন। সন্ধ্যায় আরটিপিসিআর টেস্টে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে।  তিনি বর্তমানে তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। তিনিসকলের কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ২০২০ সালের ৭ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

ডা. দীপু মনি ২০০৮ সালের জাতীয় নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি দশম সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০১৬ সালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে তিনি আবার যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির