ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

লি‌বিয়ার ডি‌টেনশন সেন্টার থে‌কে ফির‌লেন আরো ৭৪ বাংলাদেশি

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২২,  11:47 AM

news image

লিবিয়ার ৫৫ নম্বর ডিটেনশন সেন্টারে আটক আরো ৭৪ জন বাংলা‌দে‌শি বৃহস্পতিবার (১০ মার্চ) দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা অফিসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত ক‌রে‌ছেন।

তিনি জানান, লি‌বিয়ার ডি‌টেনশন ক্যাম্প থে‌কে দ্বিতীয় দফায় ৭৪ জন বাংলা‌দে‌শি সকাল ৮টার দি‌কে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

বুধবার (৯ মার্চ) দিবাগত রা‌তে লি‌বিয়ার বাংলা‌দেশ দূতাবাস জানায়, দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টায় লিবিয়ার ৫৫ নম্বর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের মধ্য থেকে দ্বিতীয় পর্যায়ে আরো ৭৪ জন বাংলাদেশিকে আইওএমর সহায়তায় দেশে পাঠানো সম্ভব হয়েছে। আইওএমর ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে মেতিগা বিমানবন্দর থেকে বুধবার বিকে‌লে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা ক‌রেন।

রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশিদের বিদায় জানান। এ সময় তিনি ফ্লাইটটি পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এর আগে গত ৩ মার্চ প্রথম পর্যা‌য়ে লিবিয়ার৫৫ নম্বর ডিটেনশন সেন্টারে আটক ১১৪ জন বাংলা‌দে‌শি দে‌শে ফেরত আসেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির