ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

লিভারপুলের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেড

#

স্পোর্টস ডেস্ক

২৬ মে, ২০২৩,  2:15 PM

news image

একের পর এক সুযোগ নষ্ট করল চেলসির খেলোয়াড়রা। প্রথমার্ধেই দুই গোল করে চালকের আসনে বসে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড বিরতির পর জালের দেখা পেল আরও দুইবার। দারুণ জয়ে প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করে ফেলল এরিক টেন হাগের দল।

ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে ইউনাইটেড। কাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর জালের দেখা পান অঁতনি মার্সিয়াল, ব্রুনো ফের্নান্দেস ও মার্কাস রাশফোর্ড। শেষ দিকে ব্যবধান কমান জোয়াও ফেলিক্স।

এই জয়ে তিনে উঠে গেল ইউনাইটেড। শেষ হয়ে গেল লিভারপুলের শীর্ষ চারে থাকার কিঞ্চিৎ সম্ভাবনাটুকু। এরফলে সেরা চারের ফয়সালা হয়ে গেল শেষ রাউন্ডের আগেই। ইংলিশ ফুটবল থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড।

৩৭ ম্যাচে ২২ জয় ও ৬ ড্রয়ে টেন হাগের দলের ৭২ পয়েন্ট। ৭০ পয়েন্ট নিয়ে চারে নিউক্যাসল। আর্সেনালের ৮১ ও চ্যাম্পিয়ন সিটির ৮৯ পয়েন্ট। ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। ৪৩ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে চেলসি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির