ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২৩,  3:22 PM

news image

স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাট জেলার ভূমি কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে ভূমি মন্ত্রনালয় ও জেলা প্রশাসন।লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে জুম অনলাইন প্লার্টফর্মে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো:খলিলুর রহমান।বিশেষ অতিথি হিসেবে জুম প্লাটফর্মে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মো:হাবিবুর রহমান,ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড.মো:জাহিদ হোসেন পনির,উপসচিব সেলিম আহমদ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন,ভূমি সেবা ডিজিটাল থেকে স্মার্ট এ রুপান্তরিত করতে এ প্রশিক্ষণের আয়োজন। স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন হলে জমির খাজনা প্রদান,নামজারী,জমি রেজিষ্ট্রেশন ও বন্টনসহ বিভিন্ন জটিলতা দূর হবে।তবে ভূমি কর্মকর্তাদের পাশাপাশি সেবাগ্রহীতাদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।তাহলে স্মার্ট ভূমি ব্যবস্থাপনার সফলতা পাওয়া যাবে।এ প্রশিক্ষণে জেলার ৩৩জন ভূমি কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) গন অংশ নেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির