ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

লালমনিরহাটে সাংবাদিক নির্যাতন এর প্রতিবাদে ঢাকায় মানববন্ধন ও সমাবেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২২,  3:13 PM

news image

লালমনিরহাটে সাংবাদিকদের উপর হামলার বিচার, পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরন এর দাবিতে ঢাকাস্থ লালমনিরহাট সাংবাদিক ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, গত ১২ই আগষ্ট লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সাকোর পাড় দিনাদুলি গ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে অতর্কিত ও বর্বরোচিত ভাবে জেলার চার সাংবাদিকের উপর হামলা চালায় ঐ এলাকার চিহ্নিত প্রভাবশালী পরিবারের সদস্য ও তাদের সাঙ্গপাঙ্গরা। এ সময় সাংবাদিকদের ক্যামেরা ও হেলমেট কেড়ে নেওয়ার পাশাপাশি ক্যামেরা ট্রাইপড (ক্যামেরা ষ্ট্যান্ড) ছিনিয়ে নিয়ে ওই সাংবাদিকদের উপর হামলা চালানো হয়। উক্ত হামলায় যমুনা টিভি  লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা ও এখন টিভির প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল রক্তাক্ত ও জখম হন। একই হামলায় আহত হন প্রথম আলোর আবদুর রব সুজন ও যমুনা টিভির ক্যামেরাপার্সন আহসান সাকিব হাসান।

আজকের এই মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। একই সঙ্গে লালমনিরহাট সহ সারাদেশে পেশাগত দায়িত্ব পালনে গনমাধ্যম কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, উত্তরবঙ্গ জার্নালিষ্ট ফোরাম ঢাকার সভাপতি মোদাব্বের হোসেন, লালমনিরহাট জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আশিকুর রহমান ডিকেন্স, ঢাকা সাংবাদিক পরিবার বহুমূখী সমবায় সমিতির পরিচালক জয়নাল আবেদিন, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাঙালির বাংলাদেশ এর সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, দৈনিক সময়ের আলো'র লালমনিরহাট জেলা প্রতিনিধি মোঃ তন্ময় আহম্মেদ নয়ন সহ ঢাকায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির