ঢাকা ১৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেলস্টেশনে বেড়েছে ভিড় ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ ইমাম-পুরোহিতদের হাতে মাসিক সম্মানী তুলে দিলেন প্রধানমন্ত্রী ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান পরিবার যাচ্ছে গ্রামে, ছুটির অপেক্ষায় চাকরিজীবী ট্রেনে প্রথমদিনের ঈদযাত্রায় নারী-শিশুই বেশি স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা বউ বরণ নয়, ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম

লালমনিরহাটে মুক্তিযোদ্ধাদের নিকট বীর নিবাসের চাবি হস্তান্তর

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৩,  6:51 PM

news image

তৌহিদুল ইসলাম লিটন,লালমনিরহাট : 

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস উদ্বোধন কালে  সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি  বলেন,জিয়াউর  রহমান ক্ষমতায় এসে বিনা বিচারে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছেন। তার স্ত্রী বেগম খালেদা জিয়াও মুক্তিযোদ্ধাদের জন্য কিছুই করেননি।শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের জন্য নানা রকম সুযোগ-সুবিধা দিচ্ছেন। শুক্রবার  সন্ধায়  লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার চড়িতাবাড়ি এলাকায়  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্মিত বীর মুক্তিযোদ্ধাদের আধুনিক আবাসভবন বীর নিবাস এর চাবি হস্তান্তর করেন মুক্তিযোদ্ধাদের নিকট। এ সময় মন্ত্রী আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে। সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।আপনারা সকলেই সহযোগিতা করবেন। এ  সময় তার সাথে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জিআর  সারোয়ার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল হক,  বীর মুক্তিযোদ্ধাগন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির