ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৩,  4:59 PM

news image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ৩য় সিনেট সভা আজ ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে  বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি'র সভাপতিত্বে সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সভার সদস্য সচিব ও রেজিস্ট্রার এয়ার কমডোর মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত  সিনেট সভায় বিগত অর্থবছর সমূহে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও জনবল কাঠামো, চলতি অর্থবছরের আর্থিক ও অবকাঠামোগত উন্নয়ন ব্যয়, নিয়োগ সংক্রান্ত কার্যক্রম, বিভিন্ন বিভাগের উদ্ভাবনী ও গবেষণা কর্মকান্ডসহ সার্বিক বিষয়ে আলোকপাত করা হয়। বিস্তারিত আলোচনা শেষে সংশ্লিষ্ট সকল বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায়  বিএসএমআরএএইউ এর সিনেট কমিটির সদস্য কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এম এ মতিন সহ অন্যান্য সিনেট সদস্যগন উপস্থিত ছিলেন। এ সময় ভার্চ্যুয়ালী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সিনেটরগন সভায় অংশ নেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির