ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহলবাসীর উদ্যেগে সমন্বয় সভা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৩,  1:51 PM

news image

তৌহিদুল ইসলাম ,লালমনিরহাট:
বিলুপ্ত ছিটমহলে রাস্তা, বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, বিদ্যালয়, পুলিশ ফাঁড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, বিভিন্ন ভাতা প্রদানসহ নানাবিধ উন্নয়ন হওয়ায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কুড়িগ্রাম,নীলফামারী,পঞ্চগড় ও লালমনিরহাট  জেলার বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে সভা করেছে।
রোববার  বিকেলে  উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের শমসেরপুর গ্রামের মুজিব-ইন্দিরা নগর এলাকায় এ সভা করা হয়।
১৯৭৪ সনের মুজিব-ইন্দিরা চুক্তির সফল বাস্তবায়নের মধ্যদিয়ে ৬৮ বছর পর ছিটমহলের বাসিন্দাদেরকে নাগরিকত্ব দেওয়া ও জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা সভায় বক্তব্য দেন। 
এতে সভাপতিত্ব করেন বিলুপ্ত ছিটমহল উন্নয়ন পরিষদের সভাপতি কবি গোলাম মতিন রুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম খোরশেদ রেজা, যুগ্ম সম্পাদক আবু তালেব, কুড়িগ্রাম জেলার বিলুপ্ত দাশিয়ারছড়া ছিটমহলের আলতাব হোসেন, মনির উদ্দিন, পঞ্চগড় জেলার বিলুপ্ত শালবাড়ি ছিটমহলের রুহুল আমিন, বেউলাডাঙ্গার আবুল হোসেন সরকার, নীলফামারী জেলার বিলুপ্ত খারিজাগিতালদহ ছিটমহলের শফিকুল ইসলাম, লালমনিরহাটের বিলুপ্ত পানিশালা ছিটমহলের মতিয়ার রহমান প্রমুখ।
ছিটমহল বিনিময়ের আন্দোলনে ভূমিকা রাখায় সরকারের নিকট নেতা-কর্মীদের মূল্যায়নের দাবি আদায়ের লক্ষ্যে বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি গঠন করা হয়।  এ কমিটিতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কবি গোলাম মতিন রুমিকে সভাপতি, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার  আলতাব হোসেনকে সাধারন সম্পাদক ও পঞ্চগড় সদর উপজেলার মফিজার রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা হয়। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির