ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২৩,  11:52 AM

news image

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে পানিতে ডুবে মোরসালিন (৭) ও আতিকুর রহমান আশিক (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩১ জুলাই) সন্ধ্যায় ওই ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামের কাল্টুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোরসালিন ওই এলাকার মাজেদুল রহমানের পূত্র ও আতিকুর রহমান একই এলাকার আশিক বাবুল হোসেনের পূত্র।

ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান সফিকুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির পাশের পুকুরে নেমে গোসল করছিলো ওই দুই শিশু। এ সময় সবার অজান্তে পানিতে ডুবে যায় তারা। পরে অনেক খোজাখুজির পর পরিবারের লোকজন ওই পুকুর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির