ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে নলেজ ফেয়ার অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর, ২০২৩,  3:26 PM

news image

লালমনিরহাট:লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সোমবার কৈশোরকালীন স্বাস্থ্য সেবা বিষয়ে এক নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের আয়োজনে এ নলেজ ফেয়ার অনুষ্ঠানে  লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা খাতুন  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ব্র্যাক জেলা সমন্বয়ক আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দীপাংকর রায়,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব সরকার, রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরি সূত্র ধর। 

এ নলেজ ফেয়ার অনুষ্ঠানে বাল্যবিবাহ,জেন্ডার সমতা,স্বাস্থ্য সম্মত টয়লেট বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিদ্যালয়ে স্বাস্ব্যসম্মত টয়লেট ও স্যানিটারী প্যাড ব্যবস্থা নিশ্চিত বিষয়ে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির