ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে দুই'শত ফেন্সিডিলসহ এক'জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৩,  7:07 PM

news image

লালমনিরহাট থানা পুলিশের অভিযানে দুই'শত বোতল ফেন্সিডিলসহ এক'জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপার লালমনিরহাট এর নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব স্বপন কুমার সরকার এর নের্তৃত্বে এসআই মোঃ আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা এলাকার ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া এলাকার তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর থেকে দুই'শত বোতল ( মাদকদ্রব্য) ফেন্সিডিলসহ আসামী মোঃ আশরাফ আলী (৩২), পিতা-মোঃ আবেদ আলী, মাতা-আছরবী বেগম, সাং-কর্নপুর, থানা ও জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আসামী ট্রাকের ড্রাইভার ও হেলপার দৌড়ে পালিয়ে যায়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রংয়ের পুরাতন ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-০০৮৫ জব্দ করা হয়।

পুলিশ বলেন আসামীগন পরস্পর যোগসাযোশ করিয়া ট্রাকের ভিতরে ড্রাইভারের সীটের পিছনে একটি কাঠালী রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে প্লাস্টিকের জালি ব্যাগের মধ্যে সিমেন্টের ব্যাগ দ্বারা মোড়ানো ০৪টি বস্তায়, প্রতিটিতে ৫০ বোতল করে সর্বমোট দুই'শত বোতল ( মাদকদ্রব্য)  ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে বহন করিয়া নিয়া যাইতেছিল। 

বর্ণিত ঘটনায় লালমনিরহাট থানার মামলা নং-  ৩২, তাং- ১৭/১১/২০২৩ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) স্মারনির ১৩(গ)/৩৮/৪১ রুজু করতঃ  গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির