ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২৩,  2:58 PM

news image

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে জেলার নর্দান প্রি ক্যাডেট স্কুলের হল রুমে সাংবাদিক আনিছুর রহমান লাডলার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে টেলিভিশন  ফোরামের লালমনিরহাট জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে যমুনা টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি  আনিছুর রহমান লাডলা কে সভাপতি এবং বৈশাখী  টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন কে সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট  দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে  সিনিয়র সহসভাপতি গাজী টিভির জেলা প্রতিনিধি আলতাফুর রহমান,এটিএন বাংলা ও এটিএন নিউজের আনোয়ার হোসেন স্বপন,যুগ্ন সাধারণ সম্পাদক এসএ টিভির আশিকুর রহমান ডিফেন্স, কোষাধ্যক্ষ বাংলা টিভির ইলিয়াস বসুনিয়া পবন,দপ্তর সম্পাদক এখন টিভির মাহফুজুল ইসলাম বকুল, ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক  মোহনা টিভির শাহারুপ সুমন , প্রচার সম্পাদক দীপ্ত টিভির মাহমুদুল হক সরকার ।

 কার্যকরী সদস্যরা হলেন সময় টিভির মোফাখখারুল ইসলাম মজনু,এনটিভির হায়দার আলী বাবু ও বিজয় টিভির মঞ্জরুল ইসলাম মনজু। 

তাছাড়াও সাধারণ সদস্য হিসেবে আছেন একুশে টিভির সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়,চ্যানেল আইয়ের মিজানুর রহমান মিজু,বিটিভির মাহফুজ শাহরিয়ার,গ্লোবাল টিভির রকিবুল হাসান রিপন,আনন্দ টিভির আব্দুর রহিম এবং ডিবিসি নিউজের আবু সুফিয়ান হাসান। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির