ঢাকা ১৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেলস্টেশনে বেড়েছে ভিড় ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ ইমাম-পুরোহিতদের হাতে মাসিক সম্মানী তুলে দিলেন প্রধানমন্ত্রী ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান পরিবার যাচ্ছে গ্রামে, ছুটির অপেক্ষায় চাকরিজীবী ট্রেনে প্রথমদিনের ঈদযাত্রায় নারী-শিশুই বেশি স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা বউ বরণ নয়, ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম

লালমনিরহাটে টিআর ও কাবিখা-কাবিটার ভাগাভাগি নিয়ে বঙ্গবন্ধুর ছবি সহ অপিস ভাংচুর

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২২,  10:10 PM

news image

জাহিদ হাসান, হাতিবান্ধা, লালামনির হাট 

লালমনিরহাটের হাতিবান্ধায় টিআর ও কাবিখা-কাবিটার ভাগাভাগি নিয়ে উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে হাতাহাতি, মারধর ও অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ ভবনে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, এ উপজেলায় দীর্ঘদিন ধরে টিআর ও কাবিখা-কাবিটার ভাগাভাগি নিয়ে জন প্রতিনিধিদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। ২২-২৩ অর্থ বছরে টিআর ও কাবিখা-কাবিটার উপজেলা পরিষদের বরাদ্দ ২০ ভাগের ভাগাভাগি নিয়ে উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনের অফিসে দুই ভাইস চেয়ারম্যানের সঙ্গে তাঁর ঝগড়া শুরু হয়। 

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই ও চাচা সহ তার লোক জন অফিসে এসে উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারের অফিসে ভাংচুর করেন এবং তাকে ও তার স্বামীকে মারধরও করেন এমন অভিযোগ করেন মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার।তবে এ ঘটনার জন্য উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন ও ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার একে অপরকে দায়ী করে আইন গত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেন জানান। 

তবে উপজেলা পরিষদের অপর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু এ ঘটনার জন্য উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন কে দায়ী করেছেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন জানান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মধ্যে যে ঘটনাটি ঘটেছে তা খুবেই  দুঃখ জনক। এ বিষয়ে তারা যদি আইনী ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির