ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

#

তৌহিদুল ইসলাম, লালমনিরহাট

২২ নভেম্বর, ২০২৩,  2:14 PM

news image

লালমনিরহাট সংবাদদাতা ::দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট সদর আসনে নৌকার প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানকে মনোনয়ন প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে জেলা পরিষদ হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সদর উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম কামরুজ্জামান সুজন। 

এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন,দীর্ঘদিন ধরে এ আসনটি আওয়ামীলীগের হাতছাড়া রয়েছে। তাই আসনটি পুনরুদ্ধারের জন্য জনপ্রিয় আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমানকে মনোনয়ন প্রদানের জন্য দাবী জানান।সংবাদ সম্মেলনে লালমনিরহাট পৌরমেয়র রেজাউল করিম স্বপন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্যগন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির