ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে চা বোর্ডের অফিস উদ্ধোধন

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৩,  2:06 PM

news image

লালমনিরহাটে চা বোর্ডের অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা সদরের চিনিপাড়া গ্রামে  বৃহস্পতিবার দুপুরে নির্মিত এ  অফিস ভবনের উদ্বোধন করেন  বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম এনডিসি,পিএসসি।

এ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে লালমনিরহাট প্রকল্পের ক্ষুদ্র ও চা চাষ প্রকল্পের  পরিচালক মোহাম্মদ আরিফ খান  এর সভাপতিত্বে অনুষ্ঠিত  উদ্বোধনী অনুষ্ঠানে  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব} টি এম এ মমিন,চা বোর্ডের পরিচালক ড.এ কে এম রফিকুল হক,মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায়  জানানো হয়, লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রকল্পের আওতায় এবারে জেলায়  ২৫৭  একর জমিতে চা আবাদ  হয়েছে। একই সঙ্গে জেলায়  ৭ ০০ জন হতদরিদ্র পরিবারের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।পাশাপাশি জেলায় সবুজ চা পাতা বিক্রির মাধ্যমে চা চাষীদের উন্নতি সাধিত হচ্ছে  এবং জেলায় দিন দিন চা চা চাষীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনুষ্ঠানে কমপক্ষে জেলায় ৫০ জন চা চাষী উপস্থিত ছিলেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির