ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে চা চাষীদের প্রনোদনা বিতরন

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৩,  5:07 PM

news image

লালমনিরহাট প্রতিনিধি:

:ইরাডিকেশন অব রুরাল পভার্টি বাই এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কালটিভেশন শীর্ষক  প্রকল্পের  উদ্যোগে বৃহস্পতিবার বিকালে লালমনিরহাটে চা চাষে উৎসাহ প্রদান ও প্রণোদনা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপারা এলাকায়  প্রস্তাবিত চা বোর্ড অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন লালমনিরহাট জেলা চা বোর্ড। লালমনিহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম এন,ডি,সি পি, এস, সি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি এডভোকেট সফুরা বেগম রুমি, লালমনিরহাটের প্রকল্প পরিচালক আরিফ খান । এ সময় প্রধান অতিথি লালমনিরহাটে চা বোর্ডের অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও একটি গাছের চারা লাগান। জেলার ৬০ জন চা চাষী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে চাষীদের মাঝে প্লাকিং মেশিন,স্প্রে মেশিন, মাকড়্নাশক মেশিন প্রদান করা হয়েছে। এ সময় প্রধান অতিথি জানান লালমনিরহাট সহ আশেপাশের জেলায় চা চাষের জন্য বাংলাদেশ চা বোর্ড ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এখানে চা কারখানা সহ ওয়ারহাউজ নির্মাণ করা হবে। যাতে করে এ অঞ্চলের চা চাষীরা তাদের উৎপাদিত চা নিয়ে কোন সমস্যায় না পড়েন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির