ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

রোববার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট

#

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২২,  11:47 AM

news image

বাজারে আসছে ১০ টাকার নতুন নোট। রোববার থেকে নতুন এ নোট সরবরাহ করবে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ব্যাপক চাহিদার প্রতি লক্ষ্য রেখে দ্রুততম সময়ে বাজারে পর্যাপ্ত পরিমাণ নতুন নোট সরবরাহ নিশ্চিত করা হবে। নতুন এ ১০ টাকা মূল্যমান নোটের সম্মুখভাগের ইন্টাগ্লিও (অসমতল ছাপা) মুদ্রণ ব্যতীত বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবিরের সই সংবলিত ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।
 
রোববার (১০ এপ্রিল) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের মূল রং, ডিজাইন ও আকার অপরিবর্তিত রয়েছে। নোটের সম্মুখভাগে উপরে বাম কোণে মুদ্রিত ‘১০’ ও মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাটি ‘লালচে’ এর পরিবর্তে ‘সাদা’ এবং গভর্নরের সই কালোর পরিবর্তে লালচে-খয়েরি রঙে মুদ্রিত হয়েছে। 

এছাড়া, নোটের সম্মুখভাগের অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য (নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোটেক্সট ইত্যাদি) এবং নোটের পেছনভাগের অফসেট মুদ্রণ অপরিবর্তিত রয়েছে। ইন্টাগ্লিও মুদ্রণ ব্যতীত মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির