ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

রেললাইনে গাছ, সোয়া ঘণ্টা পর সচল ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২২,  12:10 PM

news image

ঝড়ো বাতাসে রেললাইনের উপর গাছ উপড়ে পড়ার ঘটনার প্রায় সোয়া ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সচল হয়েছে।

রেললাইনের উপর থেকে উপড়ে পড়া গাছটি সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের পরিদর্শক মো. মহিউদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে আহম্মদ বাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় ঝোড়ো বাতাসে একটি গাছ রেললাইনের উপর উপড়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় গাছটি অপসারণ করা হলে রেল যোগাযোগ সচল হয়।

রেল যোগাযোগ বন্ধ হওয়ার পরই ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ফাতেমানগর এবং দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়ানগর স্টেশনে আটকা পড়ে। এরই মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির