ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার

রেলওয়ে পোষ্য সোসাইটি রাজশাহী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৩,  2:45 PM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি রাজশাহী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহুরুল ইসলাম সারাদেশের রেলওয়ে শ্রমিক কর্মচারী পোষ্য সহ সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 

তিনি বলেন মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের মাঝে অনাবিল আনন্দের বার্তা নিয়ে সমাগত হয় ঈদুল ফিতর। 

সারাবিশ্বের মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদরেখা ভুলে গিয়ে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা,বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদুল ফিতরের উৎসব। তাই আজকের এই উৎসবের দিনে প্রতিটি মুসলমান সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে।

ঈদুল ফিতরের এই দিনে মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট দোয়া করি বাংলাদেশের সকল রেলওয়ে শ্রমিক কর্মচারী পোষ্য সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ শান্তি অগ্রগতি ও সমৃদ্ধির জন্য।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির