ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

রুশপন্থী ইউক্রেনীয় রাজনীতিককে আটকের দাবি জেলেনস্কির

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ এপ্রিল, ২০২২,  11:24 AM

news image

রাষ্ট্রদ্রোহের অভিযোগে পলাতক রুশপন্থী ইউক্রেনীয় রাজনীতিবিদ ভিক্টর মেদভেদচুককে বন্দি করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ভিক্টর মেদভেদচুকে আটকের পর রাশিয়াকে বন্দি বিনিময়ের প্রস্তাব দেওয়ার কথা জানান তিনি। খবর বিবিসির।

যুদ্ধের ৪৮তম দিনে জেলেনস্কি তাঁর রাত্রিকালীন ভাষণে দাবি করেন, মেদভেদচুক বিচারের হাত থেকে পালানোর জন্য সামরিক ছদ্মবেশে ছিলেন। এমন কাণ্ডের নিন্দা জানান জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, মেদভেদচুক যদি সামরিক পোশাক বেছে নেন, তাহলে তিনি যুদ্ধকালীন নিয়মের আওতায় পড়ছেন। তাঁরা রাশিয়ার হাতে বন্দি ইউক্রেনীয়দের সঙ্গে মেদভেদচুক বিনিময়ের প্রস্তাব দেবেন। মেদভেদচুক রাশিয়ার জন্য উদাহরণ হোক।

জেলেনস্কি আরো বলেন, সাবেক এক রুশ ‘অলিগার্ক’ও (ধনকুবের) পালাতে পারেননি। আর অন্যান্য সাধারণ অপরাধীদের কথা না-ই বা বললাম। আমরা সবাইকে ধরব। রাশিয়ার সহযোগীদের শাস্তি দেওয়ার প্রয়োজন রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির