ঢাকা ০৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ড্যাবের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে একলাফে বাড়ল ৯,৮৫৬ টাকা হাড়ি-পাতিল, গ্যাসের চুলা নিয়ে ১১ দলের অবস্থান কর্মসূচিতে নারীরা সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৬,  11:54 AM

news image

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করতে জাতীয় সংসদে গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টা থেকে শুরু হওয়া বৈঠক থেকে আসা সিদ্ধান্ত অনুযায়ী এ নির্বাচন হবে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে ওইদিনই তা গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন। একই দিনে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সময়ের জন্য।

স্পিকারের এই দায়িত্ব গ্রহণে ডেপুটি স্পিকার বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের 'নির্বাচনি কর্তা' হিসেবে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে তফসিল দেবেন স্পিকারের সঙ্গে আলোচনা করে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির