ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ মার্চ, ২০২২,  11:31 AM

news image

উগ্রবাদ’-এ মদদ দেয়ার অভিযোগে রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন মস্কোর একটি আদালত। রুশ বার্তা সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রুশ মিডিয়ার অ্যাক্সেস বন্ধ করায় রাশিয়া আগেই ফেসবুক নিষিদ্ধ করেছিল আর মেটার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনে পাঠানো সৈন্যদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানো পোস্টগুলো গ্রহণযোগ্য ঘোষণার পর ইনস্টাগ্রাম ব্লক করে মস্কো।

তাসের খবরে বলা হয়েছে, রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের কার্যক্রম পরিচালনায় কোনো বিধিনিষেধ নেই। তাছাড়া ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উগ্রবাদের অভিযোগও আনা হবে না।

আদালতের নির্দেশ অনুসারে, মেটা কর্তৃপক্ষ রাশিয়ায় অফিস খোলা ও বিজ্ঞাপনী কার্যক্রম চালাতে পারবে না। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্ক জুকারবার্গ বা মেটা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির