ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

রাশিয়ার হাতে মারিউপোল শহরের পতন আসন্ন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মার্চ, ২০২২,  11:40 AM

news image

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই দেশটির মারিউপোল শহর অবরুদ্ধ করে রেখেছে রাশিয়া। চলছে তীব্র আক্রমণও। এই পরিস্থিতিতে রুশ সেনাদের হাতে শিগগিরই পতন হতে পারে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এই বন্দরনগরীর।

যুক্তরাষ্ট্রের একটি থিংক ট্যাংকের বরাত দিয়ে শুক্রবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুদ্ধবিষয়ক মার্কিন থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) সর্বশেষ দৈনিক মূল্যায়নে জানিয়েছে, রুশ সামরিক বাহিনীর ক্রমাগত হামলার মধ্যে ইউক্রেনের দক্ষিণের বন্দরনগরী মারিউপোল আগামী সপ্তাহগুলোতে পতনের সম্ভাবনা রয়েছে।

এছাড়া রাশিয়ার সামরিক বাহিনী বৃহস্পতিবার কোন বড় অগ্রগতি অর্জন করতে পারেনি বলে আইএসডব্লিউ’র বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার রুশ সেনাদের অগ্রাভিযান থেমে থাকা নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা মূল্যায়নে একই তথ্য দেওয়া হয়েছে।

আইএসডব্লিউ বলছে, রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণে মারিউপোল শহরটি ‘সম্পূর্ণ ধ্বংস’ হতে পারে এবং আবাসিক এলাকাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করার ফলে শহরটি আত্মসমর্পণ বা শেষপর্যন্ত দখল করা হতে পারে।

মার্কিন এই থিংক ট্যাংকটি আরও বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার রাজধানী কিয়েভের আশপাশে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং খারকিভ অঞ্চলে রুশ আক্রমণ প্রতিহত করেছে বলে মনে হচ্ছে। এছাড়া ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে এবং শুধুমাত্র গত বুধবারই ১০টি রুশ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

ইউক্রেনীয় গোয়েন্দাদের মতে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রথম ২০ দিনে রাশিয়া হয়তো নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো ভাণ্ডার শেষ করে ফেলেছে। এছাড়া সিরীয় যোদ্ধাদের যুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি আলোচনায় আসার পর মস্কোর নিচু মনোবলের দিকটি সামনে চলে এসেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির