ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

রাশিয়াতে চার ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন, ২০২৪,  11:03 AM

news image

লেখাপড়ার উদ্দেশ্যে রাশিয়াতে পাড়ি জমিয়েছিলেন ভারতের মহারাষ্ট্রের চার শিক্ষার্থী। রাশিয়ার নভগোরোদ স্টেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন তারা।  রাশিয়াতে মহারাষ্ট্রের এই চার তরুণেরই মৃত্যু হলো একসাথে। নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে বাকিদের। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের মরদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি।  

ঘটনার বিবরণে জানা যাচ্ছে ভলখভ নদীর ধারে হাঁটতে বেরিয়েছিলেন এই তরুণেরা। হঠাৎই নদীতে পড়ে যান তাদের একজন। তাকে বাঁচাতে নদীতে লাফ দেন বাকিরা। সেই বন্ধুকে তো বাঁচানো গেলই না, উল্টো বাকিরাও তলিয়ে গেল স্রোতে।  

ঘটনাটি নজরে আসতেই স্থানীয় উদ্ধারকারী দল নদীতে নামে। একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে বাকি চার জন তলিয়ে যান। তাদের মধ্যে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির