ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোখলেসুর রহমান ইকবাল

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৩,  12:08 PM

news image

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ইনচার্জ) মোঃ মোখলেসুর রহমান ইকবাল এর জন্ম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কমলপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে। তিনি পড়ালেখা করেছেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হতে। তিনি ২০০৭ সালে তৎকালীন ব্যাংকার্স রিক্রোটমেন্ট কমিটির (বিআরসি) পরীক্ষায় উত্তির্ণ হয়ে উধ্বর্তন কর্মকর্তা হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ডিজিএম (ইনচার্জ) হিসেবে ব্যাংকটির ঢাকা কর্পোরেট শাখায় কর্মরত রয়েছেন। এর আগে তিনি দীর্ঘদিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ডেপুটেশনে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।এছাড়াও তিনি দীর্ঘদিন বাংলাদেশ সচিবালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ে ডেপুটেশনে নিয়োজিত কর্মকর্তাদের সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও নিরলস পরিশ্রমে ফলে রাকাব যেমন লাভের দিকে এগিয়ে যাচ্ছে, তেমনি ব্যাংকিং সেক্টরে তিনি হয়ে উঠেছেন সবার প্রিয়মুখ। পারিবারিক জীবনে তার সহধর্মিনী মীর রুহানী আক্তারও একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।তিনি ৩ কন্যা সন্তানের পিতা।কালবেলার মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি মুজাহিদ মসি তার সহোদর।সম্প্রতি তিনি এসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশ (এবিওবি) এর সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁর বন্ধু, সহকর্মী মহলসহ সর্বস্তরের মানুষ অভিনন্দন জানিয়েছেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির