ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

রাজশাহীতে রেলওয়ে কর্মীকে কুপিয়ে হত্যা, খুনি মতিয়ার গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২২,  11:40 AM

news image

রাজশাহী নগরীর ভদ্রা এলাকায় রেলওয়ে কর্মী জহুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে রেলওয়ের কর্মচারী মতিয়ার।

শুক্রবার দুপুর ১টার দিকে রেলের জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

নিহত জহুরুল রাজশাহী রেলওয়ে কলোনীর মৃত হযরত আলীর ছেলে। সে ১৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক। জহুরুল রেলওয়ের পোর্টার পদে আমনুরা স্টেশনে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি রেলওয়ে শ্রমিক লীগের ওপেন লাইন শাখার সহ-সভাপতি পদে ছিলেন।

এদিকে হত্যাকান্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চন্দ্রিমা থানার ওসির নেতৃত্বে রেলওয়ে কোয়ার্টার এলাকায় ব্যাপক সাড়াসি অভিযান চালিয়ে মূলহোতা ও খুনি রেলওয়ের পিয়ন মতিয়ারকে গ্রেফতার করতে সক্ষম হন ওসি।

স্থানীয় ১৯ নম্বন ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেলওয়ে কলোনী থেকে পূর্বদিকে এবং ভদ্রা বস্তি থেকে পশ্চিম দিকে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, হাজরাপুকুর এলাকার বাসিন্দা ও রেলওেয়ের পোর্টার জহুরুল তার বাড়ির পাশে রেলের রাজশাহীর সময় / এফ কেএকটি জায়গায় চাষাবাদ করতেন। এ নিয়ে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলছিল একই এলাকার মতিয়ারের সাথে। মতিয়ার নিজেও রেলের পিয়ন পদে কর্মরত। সজীব এবং জহুরুল একত্রে ওই জমি চাষাবাদ করতেন।

জানতে চাইলে চন্দ্রিমা থানার ওসি এমরান আলী জানান, পূর্ব শত্রুতার জেরে জহুরুলকে হত্যা করেছে তার প্রতিপক্ষরা। মূলহোতা ও খুনি রেলওয়ের পিয়ন মতিয়ারকে গ্রেফতার হয়েছে। তিনি আরও বলেন, নিহত জহুরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির