ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

রাজশাহীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, ৩ জন নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৫,  12:59 PM

news image

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাবাড়ি চেকপোস্টে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

ঘটনাস্থলস্থল থেকে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। 

নিহত তিনজন হলেন- রাজশাহী নগরের হোসনীগঞ্জ এলাকার জাফর হক (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুরযৌবন গ্রামের সুন্দরী (৬০) ও একই গ্রামের আদরী (৩৫)। গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রামেক হাসপাতালে যাচ্ছিল। পথে রাজাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। 

তিনি আরও বলেন, ঘটনার পর আহত ও নিহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরে ট্রাকটি চালক নিয়ে পালিয়ে গেছে। ট্রাক শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির