ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

রাজধানীর যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  11:43 AM

news image

রাজধানীর বেশ কিছু এলাকায় আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) প্রায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের কাজের জন্য এসময় গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তা হলো- রাজধানীর মানিকনগর, ধলপুর, গোপীবাগ, গোলাপবাগ, আরকে মিশন রোড, অভয়দাস লেন, কেএম দাস লেন, স্বামীবাগ, হাটখোলা রোড, দয়াগঞ্জ, টিকাটুলি, ওয়ারী, নবাবপুর, বলধা গার্ডেন, বনগ্রাম, উত্তর কমলাপুর, দক্ষিণ কমলাপুর, জসিম উদ্দীন রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশিন কোম্পানি লিমিটেড।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির