ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

রাজধানীতে বিএনপির পদযাত্রা দুপুরে

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৩,  1:20 PM

news image

গণতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাড্ডা হোসেন মার্কেট সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ‌্য নিশ্চিত করে জানান, পদযাত্রা শুরুর আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এছাড়া, পদযাত্রায় অংশ নেবেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমানউল্লাহ আমান, সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক। 

গণপদযাত্রা শেষে দুপুর আড়াইটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।  

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির