ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে

রমজানে ব্যতিক্রম উদ্যোগ দোকানে রেখে দিলেন ‘মানবিক বাজার ডোনেট ঝুড়ি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৩,  2:20 PM

news image

সিরাজগঞ্জের রায়গঞ্জ বাজারে আব্দুল মতিনের দোকানে সবজি ক্রয় করতে যেয়ে হঠাৎ চোখে পড়বে ‘মানবিক বাজার, আল্লাহ সবই দেখছেন’ এমন ব্যানার এবং একটি ক্যারেট ঝুড়ি।রায়গঞ্জ বাজার উপজেলা রোডে খুচরা তরকারি বাজারে আব্দুল মতিনের দোকানের সামনে দিয়ে হেটে যাওয়ার সময় চোখে পড়বে এমন একটি ব্যানার এবং ঝুড়ি। উপজেলার স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের সদস্যরা অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাড়াতে এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান দোকান মালিক আব্দুল মতিন।এই উদ্যোগ নিয়ে কথা হয় সংগঠনটির অন্যতম সদস্য ও উপজেলার বাশুড়িয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কাজল দাসের সাথে তিনি জানান,রমজানের শুরু থেকে এমন একটি সেবামূলক কাজ করার প্রত্যয় নিয়ে এমন উদ্যোগ নিয়েছেন তারা। বর্তমান বাজারে নিত্যপণ্যের লাগামহীন মূল্যের কারণে অনেক নিম্নবিত্ত পরিবারের মানুষেরা সবজি সহ বাজার সামগ্রী কিনে খেতে পারছেন না। এছাড়া বর্তমানে অনেক পরিবার রয়েছে যারা বাজার করতে এসে দাম  বেশি হওয়ায় আর বাজার কিনতে পারছে না। মূলত এমন মানুষদের পাশে থেকে সহযোগিতা করার উদ্যেশেই এমন ব্যবস্থা করছেন সংগঠনটি।স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস.এম বাহাদুর আলী জানান, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের সদস্যরা রমজান মাসের শুরু থেকে বাজারের বিভিন্ন স্থানে মানবিক বাজার, আল্লাহ সবই দেখছেন লেখা সংবলিত  ঝুড়ি রেখে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। যারা সবজি নিতে দোকানে আসেন তারা এখানের প্রয়োজনীয় সবজি কিনে গরীব মানুষদের সহযোগিতা করার জন্য ঝুড়িতে সামর্থ্য অনুযায়ী রেখে যান। আর যারা কিনে খেতে পারেন না তারা ঝুড়ি থেকে প্রয়োজন অনুযায়ী সবজি সংগ্রহ করে নিয়ে যান। আলু, বেগুন থেকে শুরু করে যাবতীয় সবজিসহ শাক ও শুকনা বাজার এই ঝুড়িতে যে কেউ গরীব মানুষের সাহায্যার্থে রেখে যেতে যান।বর্তমানে দ্রব্য মূল্যের উর্ধ গতিতে বাজারে এমন উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির