ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার

রমজানে টিসিবির পণ্য পাবে এক কোটি পরিবার: বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  7:23 PM

news image

আসন্ন রমজানে এক কোটি পরিবার টিসিবির পণ্য পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এয়ার লাউঞ্জ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চেষ্টা করছি, যাতে কম মূল্যে মানুষ নিত্যপণ্য কিনতে পারে। রমজানে টিসিবি এবং ওএমএস’র মাধ্যমে এক কোটি পরিবারকে সহযোগিতা দেওয়া হবে। আমাদের প্ল্যান ছিল ৫০ লাখ মানুষকে (টিসিবির মাধ্যমে) সুবিধা দেওয়া। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে এক কোটি পরিবারকে এ সুবিধার আওতায় আনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান হেদায়তুল্লাহ রণ উপস্থিত ছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির