ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

রংপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২২,  12:16 PM

news image

রংপুরের তারাগঞ্জে অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতদিনের নবজাতকসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। আজ রোববার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের খারুভাজ ব্রিজ সংলগ্ন সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহানুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও সাত দিনের নবজাতক। 

জানা গেছে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খারুভাজ ব্রিজ থেকে পশ্চিমে কয়েক গজ দূরে সলেয়াশা বাজারের কাছে ভাই ভাই এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের ৭ জন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের মধ্যে সাত দিনের একটি নবজাতকসহ তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ জানান, ভোর সাড়ে ৫টার দিকে সলেয়াশা বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। এতে আহতদের হাসপাতালে নেয়া হলে সেখানে এক শিশুসহ তিনজন মারা যায়। 

এর আগে গত রোববার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির