ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটের পর গির্জায় গুলি : নিহত ১, আশঙ্কাজনক ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মে, ২০২২,  11:47 AM

news image

নিউইয়র্কের বাফেলো শহরে সুপারমার্কেটে গুলিতে ১০ জন নিহত হওয়ার পরদিনই ক্যালিফোর্নিয়ার একটি গির্জার বন্দুকধারীর গুলিতে অন্তত একজন নিহত হয়েছেন। চারজনের অবস্থা আশঙ্কাজনক। 

গুলিবিদ্ধদের একজন ঘটনাস্থলেই মারা যান বলে অরেঞ্জ কাউন্টির শেরিফের দপ্তর থেকে একটি টুইটে লেখা হয়েছে। বাকিদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুপুরে একটি অনুষ্ঠানের আয়োজনের সময় জেনেভা প্রেসবাইটেরিয়ান নামের গির্জাটিতে এ হামলার ঘনা ঘটে। 

এখন পর্যন্দ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ধারণা পাওয়া যাচ্ছে, তিনি এশীয়, বয়স ৬০ বছরের আশপাশে এবং তিনি ঘটনাস্থলের কাছাকাছি কোথাও থাকতেন না। তবে কী উদ্দেশ্যে তিনি এই হামলা চালিয়েছেন তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। হামলার পর গির্জায় থাকা মানুষরাই তাকে আটক করে, তার কাছে থাকা দুটি হ্যান্ডগানও জব্দ করা হয়েছে। হামলারর সময় গির্জাটিতে ৩০ থেকে ৪০ জন উপস্থিত ছিলেন। 

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, আমরা ঘটনা পর্যবেক্ষণ করছি ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করছি।  

এর আগে শনিবারই নিউইয়র্কে একটি সুপারমার্কেটে গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। নিউইয়র্কের বাফেলো শহরে এ ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, এ ঘটনায় তারা ১৮ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে। ঘটনাটিকে ‘জাতিগত বিদ্ধেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করা হচ্ছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির