ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

যাকাতের কাপড় আনতে গিয়ে লাশ হলেন মা-মেয়েসহ ৪ নারী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  11:52 AM

news image

যাকাতের কাপড় কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে লাশ হলেন মা-মেয়েসহ ৪ নারী। বুধবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউ‌নিয়‌নের কামাঙ্খা‌মোড় এলাকায় এই ঘটনা ঘ‌টে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং মাস্টার রেজাউল ইসলাম ও বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ-প‌রিদর্শক (এসআই) নাজমুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
নিহতরা হলেন- ভূঞাপুর উপ‌জেলার নিকরাইল দাস পাড়া এলাকার মৃত গোপালের স্ত্রী বাসন্তী (৬০), মৃত অনাথ দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), একই এলাকার হরি বন্ধুর স্ত্রী শান্তি রানী (৪৫) ও তাদের মেয়ে শিল্পী রানী (৩০)। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে। 
 নিহতদের স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাতের কাপড়ের জন্য সল্লা যাচ্ছিলেন মা-মেয়েসহ চার নারী। তারা রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজন মারা যান।
 
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, ভোরে নিহত চারজন নারী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চার নারী নিহত হন। মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির