ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২২,  10:49 AM

news image

ময়মনসিংহে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের পরিচালক শাহদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে বলাশপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। পরে কেওয়াটখালি লোকোসেডের ইনচার্জকে জানানো হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগি মেরামতের কাজ শুরু করে। 

এদিকে এ ঘটনায় জারিয়া ঝাঞ্জাইলগামী ৪৯ বলাকা কমিউটার ময়মনসিংহ জংশনে, ঢাকাগামী ৭৭৮ হাওর এক্সপ্রেস ও ময়মনসিংহগামী ২৭১ জারিয়া লোকাল ট্রেন গৌরীপুর জংশনে আটকে আছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির