ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই : রামিসার বাবা তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় ঢাকায় কমতে পারে গরমের তীব্রতা, আট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা সোনার দাম ভরিতে একবারে কমলো ৫ হাজার ৪৮২ টাকা বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদে থাকতে হবে

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৫,  2:00 PM

news image

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। এর মধ্যে অধিকাংশ বিষয়ে ঐকমত্য হয়েছে। বিএনপিসহ বিভিন্ন দলের প্রস্তবনায় উচ্চকক্ষ ছিল। আমরা বলেছি উচ্চকক্ষ ভোটের অনুপাতে অর্থাৎ পিআর অনুসারে হতে হবে, এটা আসন অনুসারে হওয়া যাবে না। 

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এনিসিপির আহ্বায়ক বলেন, উচ্চকক্ষ ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে এখনো ঐকমত্য আসেনি। ঐকমত্য না এলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কি না এ নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি, এ বিষয়ে ঐকমত্য আসার পরই জুলাই সনদের বিষয়ে বিবেচনা করব। তবে আমরা চাই ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরি হয়ে যাক, সর্বদলীয় ঐকমত্যের মাধ্যমে ঘোষিত হোক। পুলিশ থেকে শুরু করে প্রশাসন বিভিন্ন জায়গায় নিরপেক্ষ আচরণ করছে না। জুলাই সনদ হয়ে যাওয়ার পর নির্বাচনী তোড়জোড় শুরু হবে। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।

শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর রহমান শুভ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে আজ জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।

পদযাত্রাটি তমালতলা, বকুলতলা চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে এসে শেষ হবে। এরপর ফৌজদারী মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য রাখবেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির