ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

মোঃ মনিরুজ্জামান মনির এর সুস্থতা কামনায় চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বিশেষ দোয়া

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২২,  3:21 PM

news image

বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির এর সুস্থতা কামনায়   আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
 
গত ২৯ তারিখ সকালে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি রেলওয়ে শ্রমিক কর্মচারী ও পোষ্যদের বিপ্লবী কন্ঠস্বর মোঃ মনিরুজ্জামান মনির অসুস্থ হয়ে পড়লে তাকে বিকাল ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়  কর্তব্যরত চিকিৎসকগণ তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে রাত ৮ টায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতাল শ্যামলীতে জরুরি ভিক্তিতে ভর্তি করার পরামর্শ দেন। তাকে তাৎক্ষনিক ভাবে হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতাল শ্যামলীতে ভর্তি করা হয়। গত কয়েকদিনের চিকিৎসা সেবায় তিনি কিছুটা সুস্থতা লাভ করেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রেলওয়ে পোষ্যরা তার রোগমুক্তি কামনা করেন। তার পরিপূর্ণ সুস্থতা চেয়ে রেলওয়ে পোষ্য সোসাইটির উদ্যোগে সারাদেশের বিভিন্ন জেলায় জেলায় আজ  পবিত্র জুম্মার নামাজ শেষে রেলওয়ে শ্রমিক কর্মচারী ও পোষ্যরা বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে সকলের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহ যেন  অধিকার বঞ্চিত রেলওয়ে শ্রমিক কর্মচারী ও পোষ্যদের দোয়া কবুল করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির