ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেসির জোড়া গোলে জয় মায়ামির

#

স্পোর্টস ডেস্ক

০৩ আগস্ট, ২০২৩,  11:58 AM

news image

লিওনেল মেসির ইন্টার মায়ামি পারফরম্যান্সের গ্রেডিং করেছে সংবাদ মাধ্যম মার্কা। সেখানে তিন ম্যাচেই ‘এ প্লাস’ পেয়েছেন তিনি। পাওয়ারই কথা। যুক্তরাষ্ট্রের লিগ যে মেসি জ্বরে কাঁপছে। দুর্দান্ত পারফরম্যান্স করে কাঁপাচ্ছেন লিওনেল মেসি। 

বৃহস্পতিবার অরন্যাল্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে মেসির দল ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। পেনাল্টি শট থেকে গোল করেছেন মেসির সতীর্থ জোসেফ মার্টিনেজ। শটটা মেসি নিলে ইন্টার মায়ামি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন তিনি। 

ম্যাচ শুরু হতেই গ্যালারি ভরা দর্শকদের উচ্ছ্বাসে মাতান মেসি। ম্যাচের ৭ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন তিনি। ওই গোল অরল্যান্ডো সিটি শোধ করে দেয়। ম্যাচের ১৭ মিনিটে সিজারে আরাজু গোল করেন। 

দ্বিতীয়ার্ধে আবার লিডে ফেরে ইন্টার মায়ামি। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন মার্টিনেজ। এরপর ৭২ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ৩৬ বছরের বিশ্বকাপ জয়ী তারকা মেসি। 

এর আগে মায়ামি অভিষেকে প্রথম ম্যাচেই গোল করে দলকে জেতান মেসি। বদলি নেমে ম্যাচের শেষ বাঁশির আগে ফ্রি কিক থেকে বল জালে পাঠান তিনি। পরের ম্যাচে জোড়া গোল করে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দলকে ৪-০ গোলে জেতান বার্সার পরে পিএসজির জার্সিতে খেলা মেসি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির