ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

মেক্সিকোতে একই পরিবারের ৬ জনকে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২২,  11:48 AM

news image

মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যে একই পরিবারের ছয় সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুই নারী রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ স্থানীয় সময় রোববার (৩০ জানুয়ারি) জানিয়েছে, এটি রাজ্যের বড় সহিংসতার ঘটনাগুলোর মধ্যে একটি।

জানা গেছে, নিহতদের বয়স ২৪ থেকে ৭৩ বছরের মধ্যে। রাজ্যের পাবলিক প্রোসিকিউটরের অফিস থেকে জানানো হয়েছে, একটি ভবনের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় তাদের। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

প্রসিকিউটর অফিস আরও জানিয়েছে, গত চার মাসে সিলাওর গ্রামীণ পৌরসভায় এটি পঞ্চম হামলার ঘটনা। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে রাজ্য পুলিশ।

গুয়ানাজুয়াতো কেন্দ্রীয় রাজ্য একটি সমৃদ্ধ শিল্প এলাকা যেখানে একটি তেল শোধনাগারও রয়েছে। সম্প্রতি সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের বিরোধের জের ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেছে রাজ্যটিতে।

২০০৬ সাল থেকে মাদকবিরোধী সামরিক অভিযান শুরু করে মেক্সিকো সরকার। তখন থেকে তিন লাখ চল্লিশ হাজার হত্যার ঘটনা নথিভূক্ত হয়েছে দেশটির সরকারি পরিসংখ্যান বিভাগে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির