ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করে রোজা রেখেছি : জাতিসংঘ মহাসচিব

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ এপ্রিল, ২০২২,  11:07 AM

news image

পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এ মাস সহানুভূতি ও অনুকম্পার মাস। গভীর চিন্তা ও শিক্ষা নেওয়ার মাস। প্রতি রমজানে আমি মুসলিম দেশগুলো সফর করে সম্মানিত বোধ করেছি, সংহতি প্রকাশ করে রোজা রেখেছি এবং সবার সঙ্গে ইফতার করেছি। মুসলমানদের পবিত্র রমজান মাস উপলক্ষে এক বার্তায় তিনি এসব কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, পবিত্র রমজান মাস শুরুর প্রাক্কালে আমি বিশ্বের লাখ লাখ মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটি এমন একটি মাস যখন একে অপরের কাছে আসার এবং পারস্পরিক সহানুভূতি জানানোর সুযোগ আসে।

তিনি বলেন, শরণার্থী বিষয়ক হাইকমিশনার হিসেবে আমি একটি অনুশীলন শুরু করেছিলাম, যা আমি গর্বের সঙ্গে মহাসচিব হিসেবেও পালন করে যাচ্ছি।প্রতি রমজানে আমি মুসলিম দেশগুলো সফর করে সম্মানিত বোধ করেছি, সংহতি প্রকাশ করে রোজা রেখেছি এবং সবার সঙ্গে ইফতার করেছি। তবে দুঃখজনকভাবে কোভিড-১৯ মহামারি এ অনুশীলন অসম্ভব করে তুলেছিল। তবে এ বছর আবার এ অনুশীলন শুরু করতে পারব বলে আমি খুশি। অ্যান্তোনিও গুতেরেস বলেন, বিয়োগান্তক ও দুর্বিষহ এ সময়ে আমার চিন্তা ও হৃদয় পড়ে আছে সংঘাত, বাস্তুচ্যুতি ও ভীতির মধ্যে থাকা মানুষগুলোর মধ্যে। পবিত্র কোরআন শরিফ আমাদের শিখিয়েছে যে সৃষ্টিকর্তা জাতি ও গোষ্ঠী সৃষ্টি করেছেন যেন আমরাও একে অপরকে জানতে পারি।

তিনি আরও বলেন, এ পবিত্র মাসে এবং প্রতিটা দিন আসুন আমরা সব নারী-পুরুষের নিরাপত্তা, মর্যাদা ও সমৃদ্ধির জন্য হাতে হাত রেখে কাজের মাধ্যমে অনুপ্রেরণা নিই। আসুন আমরা একে অপরের কাছ থেকে শিখি এবং একসঙ্গে একটি শান্তিপূর্ণ বিশ্ব গঠন করি। রমজানুল করিম।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির