ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

মুন্সিগঞ্জে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪ জন শেখ হাসিনা বার্নে

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২৩,  12:37 PM

news image

মুন্সিগঞ্জে একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।শনিবার (৯ ডিসেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার তরিকুল ইসলাম।তিনি বলেন, মুন্সিগঞ্জ সদর থেকে দগ্ধ অবস্থায় চারজনকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে রিজভী আহমেদের ১০ শতাংশ ফেস বার্ন, রোজিনা আক্তারের ১২ শতাংশ ফেস বার্ন, সাহিদা খাতুনের ৯৫ শতাংশ ফেস বার্ন ও শিশু রাইয়ানের ৮ শতাংশ ফেস বার্ন হয়েছে। 

জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে সাহিদা খাতুন অবস্থা আশঙ্কাজনক।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির